সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী এক নারী নিহত

গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী এক নারী নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী এক নারী নিহত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর ( কাঁকড়া ) চাপায় মঞ্জিলা বেগম ( ২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২৩ এপ্রিল ) দুপুর ২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দুর্গাপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার দুর্গাপুর গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৈঠাখালি এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পারাপার হচ্ছিলেন মঞ্জিলা। এ সময় রাস্তার অন্যপাশ থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই ) জিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।

আরো খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন