সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার

গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার
গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার

আঃ খালেক মন্ডল (গাইবান্ধা)জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য আটক করে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,বগুড়া সদর থানার বেরুলিয়া ইউনিয়নের উত্তর বিদুপাড়া গ্রামের ও বর্তমান ঠিকানা গাবতলী উপজেলার (টায়ারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান(৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা গ্রামের সলেমানের ছেলে শাহারুল শেখ(রাহুল)(৪০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে ইজিবাইক নিয়ে তালুকানুপুর ইউনিয়ন থেকে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এর উদ্দেশ্যে যাওয়ার পথে জুমারঘর নামক স্থানে

ওত পেতে থাকা ছিনতাইকারীরা ইজিবাইক চালককে মারধর করে,ভয়ভীতি দেখিয়ে হাত পাঁ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে নেয়,এ ঘটনার ২০মিনিট পরেই ইজিবাইকের চালকের আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দিলে, অন্য একটি অটোরিকশায় চড়ে সে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানায়।

পরে থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি অন্য একটি পিকাপে করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হাতে নাতে ওই দুই ছিনতাইকারীকে আটক করে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।

আন্ত জেলা ছিনতাই চক্রটি এক রাতে ২/৩টি গ্রুপে বিভক্ত হয়ে ছিনতাই,চুরি করে এক সাথে পিকাপে করে ছিনতাই,চুরির মালামাল পরিবহন করে বলে ধারনা করছে এলাকাবাসী ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান,আটককৃত মান্নানের বিরুদ্ধে বি়ভিন্ন থানায় ৮টি মামলা ও শাহরুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদেরকে হাতে নাতে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার