সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে র‌্যাবের হাতে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে র‌্যাবের হাতে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জে র‌্যাবের হাতে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৬.৫ কেজি গাজাসহ মোঃ ইমরান হোসেন ( ২৮ ) নামের  কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।সে খুলনা জেলার রুপসা থানাধীন দেয়াড়া ( মিয়া বাড়ী ) গ্রামের মোঃ রফিকুল ইসলাম রবির ছেলে।

বৃহষ্পতিবার ( ০১ আগস্ট ২০২৪ ) তারিখ বিকালে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি প্রাইভেটকারে ০১ জন ব্যক্তি ব্রহ্মনবাড়ীয়া থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসিতেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  অফিসার ও ফোর্সের সহায়তায় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চরগোবড়া সাকিনস্থ আবুল খায়ের (মোল্লাহাট ) সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করেন। আভিযানিক দলটি চেকপোস্ট করাকালীন একটি কালো রংয়ের প্রাইভেট কার চেকপোষ্ট অতিক্রম করাকালে কর্তব্যরত র‌্যাব সদস্যরা প্রাইভেট কারটি থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড় করানো মাত্রই প্রাইভেট কারে থাকা ইমরান পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় ফোর্সের সহাতায় আসামীকে গ্রেফতার করেন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর হেফাজত হতে ১৬.৫ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেট কার, ০২ টি টার্চ মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

আরো খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন