সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ ) জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার ( ১২ আগস্ট ) দুপুর ১২টার দিকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের আয়োজনে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল আলম চৌধুরী।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন