সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

গোপালগঞ্জে আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল
গোপালগঞ্জে আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি :: পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৫ মার্চ ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের ছাদে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।

এসময় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আবুল খায়ের,সাবেক সভাপতি এম. এম. হাজী নাসির আহমেদসহ সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথিরা সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে একসঙ্গে ইফতারে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট তৌফিকুল ইসলাম।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার