সর্বশেষ খবরঃ

গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-২

গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-২
গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-২

যশোর প্রতিনিধি :: যশোরের মণিরামপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর একজন। হতাহতরা তিনজনই এক মোটরসাইকেলের আরোহী ছিলেন।

শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত পৌঁনে ১১ টার দিকে খেদাপাড়া-বাঁকড়া সড়কের বসন্তপুর এলাকায় দুর্ঘনাটি ঘটে।

খেদাপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক ( এএসআই ) ছদরুল আলম বলেন, হতাহতরা তিনজনে মিলে এক মোটরসাইকেলে চড়ে খেদাপাড়া বাজার এলাকা হতে বাঁকড়া সড়ক ধরে যাচ্ছিলেন।

পথিমধ্যে বসন্তপুরে নব নন্দীর বাড়ির সামনে পৌঁছুলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শাওন ও ইমরান মারা যান। আহত আসিফকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন ( ২০) ও একই গ্রামের কাসেম গাজীর ছেলে ইমরান হোসেন (২০)।দুর্ঘটনায় আহত যুবকের নাম আসিফ হোসেন (২০)। তিনি ডুমুরখালি গ্রামের আব্দুল আলিমের ছেলে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই যুবক এবার এইসএসসি পাশ করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া