সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার ( ২ জুলাই ) রাত ১১টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে সোনার বাংলা পরিবহণের একটি বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দ্রুতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছলে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী।এ ঘটনায় আহত হয় বাসে থাকা অন্তত ১০ যাত্রী। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশস্কাজনক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধা করে পাঠানো হয় সদর হাসপাতালে।

বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি চালক। চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উল্টে যাওয়া বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩