সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
ফাইল ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বিপ্লব প্রামাণিক নামে এক ট্রাফিক পুলিশ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

তিনি মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন। নিহত বিপ্লব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় স্ব-পরিবারে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ট্রাফিক পুলিশ বিপ্লব বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন। এসময় শহরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহুর্তেই রাস্তায় ছিটকে পড়ে তিনি নিহত হন।

এব্যাপারে সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক সুরতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। ঘাতক ট্রাকটি শনাক্তসহ চালককে আটক করতে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী