সর্বশেষ খবরঃ

গজারিয়া নদীতে ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু

গজারিয়া নদীতে ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু
প্রতিকী ছবি (সংগৃহীত)

সিনিয়র রিপোর্টার :: বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ পর্যন্ত ৩ জন নিখোঁজ বলে জানা গেছে। নিহতরা হলেন- দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সালেম হাওলাদার স্ত্রী মাহেনুর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন বেগমের (২৫)।

শুক্রবার ( ৮ এপ্রিল ) বেলা ১১ টায় উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এই ঘটনায় এখন পর্যন্ত মালা বেগম,রোহান হোসেন ও ইয়ামিন নামের ৩ জন নিখোঁজ আছে বলে জানান ডুবে যাওয়ার ট্রলার থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা।

ডুবে যাওয়া ট্রলারের চালক সাহাবউদ্দিন বেপারী জানান,পারিবারিক জানাযা নামাজে অংশগ্রহণ করার লক্ষ্যে ১৫ থেকে ২০ জন লোক নিয়ে মাঝেরচর এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত খোলা ট্রলারযোগে নদীর ঐ পাড়ে দড়িচর খাজুরিয়া যাওয়ার সময় দেওয়ার বাড়ি এলাকায় পৌছলে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

এসময় নদীতে টহলরত কোস্টগার্ডের সদস্যরা তাৎক্ষনিক ট্রলারটি উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে কোস্টগার্ড ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয় এবং একই সঙ্গে ২ জনের লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী বলেন, ট্রলার ডুবির সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন