সর্বশেষ খবরঃ

খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রাইভেটকার ভর্তি মদ উদ্ধার

খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রাইভেটকার ভর্তি মদ উদ্ধার
খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রাইভেটকার ভর্তি মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: খুলনার রুপসা ব্রিজের টোল প্লাজায় টোল পরিশোধ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪ পিস বিদেশী ও ৪৬ পিস কেরু কোম্পানীর মদ উদ্ধারসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন প্রতাপ গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুর রহিম শরীফ(৫৩) ও ফরিদপুরের নগরকান্দার স্থায়ী বাসিন্দা প্রাইভেট চালক ওহাব শিকদার( ৬০)।

বুধবার ( ১৪মে ) রাতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের খ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে মদসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান অভিযান ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে যশোর পোস্টকে বলেন গ্রেফতারকৃতরা ঢাকা হতে প্রাইভেটকার যোগে দেশী ও বিদেশী মিলে মোট ৮০ বোতল মদ নিয়ে খুলনায় আসার পথে টোল প্লাজা এলাকায় প্রাইভেটটি ( নাম্বার: ঢাকা মেট্রো-গ-৩১-৫৯৫৬) আটক পূর্বক মদের চালান উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা “ খ” সার্কেলের উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে রুপসা থানায় মামলা দায়ের করেছেন বলে আরো জানা গেছে।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম