সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: “ধর্ম রক্ষা ও অধর্ম বিনাশ”—এই চিরন্তন বাণীকে হৃদয়ে ধারণ করে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি শ্রীশ্রী জন্মাষ্টমী। ভক্তি, শ্রদ্ধা আর আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন পবিত্র এই দিনটি।

শনিবার ( ১৬ আগস্ট )সকালে জেলা শহরের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জন্মাষ্টমীর কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনদর্শনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, তাঁর শিক্ষা কেবল ধর্মীয় পরিমণ্ডলেই সীমাবদ্ধ নয়; বরং মানবকল্যাণ, সত্য ও ন্যায়ের শাশ্বত বার্তা বহন করে।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ঢোল-করতাল ও ভক্তিমূলক সংগীতের ছন্দে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ার ঘুরে পুনরায় কেন্দ্রীয় নারায়ণ মন্দিরে এসে শেষ হয়। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় ও খাগড়াছড়ি রিজিয়নের জি-টু মেজর রিফাত হোসাইন।

দিনব্যাপী আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক সংগীত, নামকীর্তন ও প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে ঘিরে খাগড়াছড়ি জেলা শহর পরিণত হয় এক আনন্দ-উল্লাস ও ভক্তিময় মহোৎসবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন