সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে শুরু ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

খাগড়াছড়িতে শুরু ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
খাগড়াছড়িতে শুরু ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”– এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে রঙিন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

সোমবার ( ১১ আগস্ট )সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার টাউন হলে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে এ মেলা, যেখানে মোট ২৬টি স্টল সাজানো হয়েছে নানা প্রজাতির গাছের চারা, ফুল ও ফলের প্রদর্শনী দিয়ে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলার আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম ও রুমানা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জামায়াতে ইসলামের জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনসহ বনবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

আয়োজকরা জানান,এ মেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরা হবে এবং সবাইকে বনায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন