সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বাজার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার-৫

খাগড়াছড়িতে বাজার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার-৫
খাগড়াছড়িতে বাজার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার-৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) প্রতিনিধি:: খাগড়াছড়িতে বাজার ভাঙচুর, সহিংসতা ও লুটপাটের ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

গত ( ১লা অক্টোবর )খাগড়াছড়ি সদরস্থ মহাজনপাড়া ও পানখাইয়াপাড়া রোড সংলগ্ন বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন দোকানপাট ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা চুরির ঘটনায় এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীগণ নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে দোকান সমূহের ব্যাপক ক্ষতিসাধনসহ কল্যাণপুরস্থ কে এস টি সি ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুর করা হয় ।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করার পর খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন।পুলিশের একটি চৌকস টিম পুলিশ সুপার সার্বিক দিকনির্দেশনায় খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন স্থানে রাত্রীকালীন বিশেষ অভিযান

পরিচালনা করে গত রবিবার ( ০৬অক্টোবর ) রাতে এপিবিএন মুসলিম পাড়ার লুৎফর রহমান ( ৪৫ ), মোঃ নূর মোহাম্মদ,শালবাগান এলাকার মোঃ ইসমাইল হোসেন,শাহাজাদায়ে ইমরান চৌধুরী (৩৪) ও মোঃ কামরুল (৩৫) নামে ৫জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানায়,গ্রেফতারাকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের