সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে পিসিসিপি’র সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে পিসিসিপি’র সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে পিসিসিপি’র সংবাদ সম্মেলন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ( পিসিসিপি )।সংগঠনটির অভিযোগ, প্রস্তাবিত এই অধ্যাদেশের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীকে সাংস্কৃতিকভাবে প্রান্তিক করার অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিসিসিপি নেতৃবৃন্দ বলেন,অধ্যাদেশে ইনস্টিটিউটের সব সদস্যকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’ থেকে মনোনয়নের যে প্রস্তাব দেওয়া হয়েছে,তা সাংবিধানিক অধিকারের পরিপন্থী এবং বিভাজনের আশঙ্কা তৈরি করে।একইসঙ্গে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার এবং উপদেষ্টা হিসেবে মনোনীত মোস্তফা সরোয়ার ফারুকী ও সুপ্রদীপ চাকমার বক্তব্যকে তারা সংবিধানবিরোধী ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে পিসিসিপি চার দফা দাবি উত্থাপন করে—

১. প্রস্তাবিত অধ্যাদেশ সম্পূর্ণভাবে বাতিল

২. মনোনয়ন প্রক্রিয়া থেকে একপক্ষীয় সিদ্ধান্ত প্রত্যাহার

৩. সংশ্লিষ্ট উপদেষ্টাদের ভূমিকা তদন্ত

৪. মন্ত্রণালয়ের বরাদ্দবণ্টনে বৈষম্য দূর করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পিসিসিপি সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সংগঠনটি হুঁশিয়ার করে জানায়, পার্বত্য অঞ্চলের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবে তারা।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার