সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে পিতা ও পুত্রসহ তিন তক্ষক ব্যবসায়ী আটক

খাগড়াছড়িতে পিতা ও পুত্রসহ তিন তক্ষক ব্যবসায়ী আটক
খাগড়াছড়িতে পিতা ও পুত্রসহ তিন তক্ষক ব্যবসায়ী আটক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি পুলিশের হাতে আটক হয়েছে পিতা-পুত্রসহ তিন তক্ষক ব্যবসায়ী। সোমবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকালে খাগড়াছড়ি শহরের শান্তি কাউন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,খাগড়াছড়ির বাসিন্দা নবী হোসেন তক্ষক ব্যবসায়ীদের সাথে ফোনে যোগাযোগ করে তাদের তক্ষক সরবরাহের আশ্বাস দেন। পরে নবী হোসেন ও তার সহযোগী অজ্ঞাত এক ব্যক্তি শান্তি কাউন্টার এলাকায় এসে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন।

একপর্যায়ে নবী হোসেন ও তার সহযোগী ব্যবসায়ীদের সদর উপজেলার একটি দূরবর্তী এলাকায় যেতে বলেন। এতে তারা অনিচ্ছা প্রকাশ করলে নবী হোসেন তাদের কাছ থেকে ১২০০ টাকা নিয়ে আশ্বাস দেন যে তিনি শান্তি কাউন্টার এলাকায় তক্ষক নিয়ে আসবেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ও তার সহযোগী ফিরে না আসায় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন এবং অপেক্ষায় থাকেন।

এ সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশের এসআই (নিঃ) জাকির হোসেনের নেতৃত্বে একটি মোবাইল টিম অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জানান, আটককৃতরা বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন