সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে ঝর্ণার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে ঝর্ণার পানিতে ডুবে কিশোরের মৃত্যু
খাগড়াছড়িতে ঝর্ণার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়িতে রিসাং ঝর্নায় বেড়াতে গিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৮অক্টোবর ) খাগড়াছড়ি জেলা৷ মাটিরাঙ্গা উপজেলার ঝর্ণায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সাঁতার না জানার কারণে রিসাং ঝর্নার উপরের গভীর কুপে পড়ে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ রাকিব (২৫) নামে মৃত্যু হয়েছে।

নিহত রাকিব খাগড়াছড়ি জেলা সদরের আনন্দ নগরস্থ বলপেইয়ে আদাম এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে ৪বন্ধু মিলে মাটিরাঙ্গা ইউনিযনের রিসাং ঝর্ণায় বেড়াতে যায়। পরে রিসাং ঝর্ণার উপরের দিকে ঝর্ণার পানিতে গোসলের জন্য উপরে উঠে কুপে লাফ দিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের নির্দেশে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারের চেষ্টা করেন। পরবর্তীতে ফাুার সার্ভিস ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে ঘটিকা রাকিব-কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান,দুপুরের দিকে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের টীম নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জানতে পারি,চারজন বন্ধু মিলে ঝর্ণায় ঘুরতে গিয়ে,সাঁতার কাটার সময় রাকিব গভীর পানিতে ডুবে যায়। পরে রাঙ্গামাটির ডুবুড়ি দলকে খবর দিয়ে এনে,বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে রিসাং ঝর্ণার উপরের আরেকটি ঝর্ণায় গভীর কুপ থেকে রাকিবকে উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান, সুরতহাল প্রস্তুতপূর্বক বিনা ময়না তদন্তে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের