সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়

খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।সোমবার ( ২৪ নভেম্বর ) বিকেলে জেলা সদরের বৈঠক ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের নানাবিধ সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। জিয়াউর রহমান যেমন দেশের সকল মানুষকে মূল্যায়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও সেই নীতি অনুসরণ করি। তিনি আরও বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের শান্তি, উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাই তার অগ্রাধিকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, বড়দিন উদযাপন কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক রুসেল ত্রিপুরা, হেনরি প্রদীপ ত্রিপুরা, মিলন কান্তি ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের নানা সমস্যা, দাবি ও প্রত্যাশা তুলে ধরেন এবং আগামীর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন