সর্বশেষ খবরঃ

কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে অস্ত্র,গোলাবারুদ উদ্ধারসহ বোট জব্দ

কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে অস্ত্র,গোলাবারুদ উদ্ধারসহ বোট জব্দ
কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে অস্ত্র,গোলাবারুদ উদ্ধারসহ বোট জব্দ

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশে কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ চোরাইকৃত মালামালসহ বোট জব্দ।সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের সমন্বয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। অপরদিকে,সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত ফাইবার বোট তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের ২ হাজার ২ শত ২০ লিটার পোড়া মবিল, ১ টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী ও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ,মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন