সর্বশেষ খবরঃ

কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একই দিনে তিনি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি প্রাঙ্গণে মতুয়া সম্প্রদায়ের বার্ষিক সম্মেলন ও মেলা পরিদর্শন করেন।

সোমবার ( ১৬ মার্চ ) সকালে কোটালীপাড়া থানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।এসময় তিনি বলেন,খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

পরে তিনি কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করে মতুয়া সম্প্রদায়ের বার্ষিক সম্মেলন ও মেলার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।এসময় তিনি মতুয়া ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা,গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর,গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী,গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো খবর

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল