সর্বশেষ খবরঃ

কেশবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত

কেশবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত
কেশবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ও নিরাপদ মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় ঘের মালিকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও সনদপত্র বিতরণ করেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,অতিরিক্ত কৃষি অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে নিরাপদ মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় আব্দুল হালিম খান, তুহিন শেখ ও শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এমপি আজিজুল ইসলাম।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩