সর্বশেষ খবরঃ

কেশবপুরে মাদকদ্রব্যসহ নারী গ্রেফতার

কেশবপুরে মাদকদ্রব্যসহ নারী গ্রেফতার
কেশবপুরে মাদকদ্রব্যসহ নারী গ্রেফতার

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের স্ত্রী শিউলি খাতুন (২৮) কে ১৫ বোতল ফেনসিডিল ও ৫১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

শুক্রবার ( ১৭ মে ) বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম,উপ-পুলিশ পরিদর্শক আবুল হোসেন, বিদূষ বিশ্বাস,সহকারী উপ-পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের স্ত্রী শিউলি খাতুন কে বসতবাড়ি থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ৫১ পিচ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে।

ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট আলমগীর সুকৌশলে পালিয়ে যায়। আলমগীর দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক আসামি আলমগীরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী