সর্বশেষ খবরঃ

কেশবপুরে ভেজাল দুধ উৎপাদনে তিন খামারিকে ৩ লক্ষ টাকা জরিমানা

কেশবপুরে ভেজাল দুধ উৎপাদনে তিন খামারিকে ৩ লক্ষ টাকা জরিমানা
কেশবপুরে ভেজাল দুধ উৎপাদনে তিন খামারিকে ৩ লক্ষ টাকা জরিমানা

রনি হোসেন, কেশবপুর ( যশোর ):: যশোরের কেশবপুরে ভেজাল গরুর দুধ উৎপাদন করে বাজারে বিক্রির অপরাধে তিন খামারিকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা মনোহরনগর গ্রামের ঘোষপাড়ায় অভিযান চালান।এ সময় দুধ উৎপাদন খামার থেকে ভেজাল দুধ তৈরির নানা উপকরণ উদ্ধার করা হয়,যা পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন পাথরঘাটা-মনোহরনগর গ্রামের সঞ্জয় ঘোষের ছেলে জয়দেব ঘোষ,সন্তোষ ঘোষের ছেলে সায়ন ঘোষ এবং রবিন ঘোষের ছেলে সজীব ঘোষ। প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন