সর্বশেষ খবরঃ

কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন

কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন
কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ এবং ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও শিশুদের বিভিন্ন প্রকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মোঃ শরীফ নেওয়াজের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস ও পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাকির হোসেন।

আরো বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সম্রাট হোসেন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন