সর্বশেষ খবরঃ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত
কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত

বিশেষ প্রতিনিধি :: কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের মধ্যে ৯ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

সোমবার ( ১২ সেপ্টেম্বর ) ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিননগরে বিপরীত দিক থেকে আসা ট্রাক একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন দৌলতপুরের শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০) এবং ইনতা সর্দার।

অন্যদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে এন্দাল নামে একজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত চারজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার