সর্বশেষ খবরঃ

কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়া দুই শিশুর লাশের খোঁজে ডুবুরিদল

কুশিয়ারা নদীতে ভাসিয়ে দুই শিশুর লাশের খোঁজে ডুবুরিদল
কুশিয়ারা নদীতে ভাসিয়ে দুই শিশুর লাশের খোঁজে ডুবুরিদল

স্টাফ রিপোর্টার :: কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহগুলো উদ্ধারে কাজ করছে ডুবরিদল। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে দুই শিশুর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় সৎকারে বাধাদানকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

মৃত শিশুদের অভিভাবকরা মামলা দায়েরের ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও এ ঘটনায় মরদেহগুলো ডুবুরিদের মাধ্যমে খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে। মঙ্গলবার ( ০২ জুলাই ) সকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) জুয়েল ভৌমিক এ তথ্য জানিয়েছেন। এছাড়া তিনি মৃত শিশুদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সরকারি অর্থসহায়তা দিয়েছেন।

ইউএনও জানান,এ ঘটনা অমানবিক। নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহগুলো ডুবুরিদের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছি। খুঁজে পেলে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে।

মরদেহ দুটি ভাসিয়ে দেওয়ার বিষয়ে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, শিশুদের পরিবার এ ঘটনায় মামলা দায়েরের আগ্রহ প্রকাশ করেছে। পরে থানা পুলিশ আইনানুগ পদক্ষেপে যাবে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ডালিম আহমেদ জানান, শিশুদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না দেওয়ায় এখনো আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

জানা গেছে, গত শনিবার আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬) ও মামুদপুর গ্রামে গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) পানিতে ডুবে মারা যায়। সনাতন ধর্মের রীতি অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক শিশুদের লাশ দাহ না করে শ্মশানের পাশে মাটিতে পুঁতে সৎকার করা হয়েছিল।

কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ‘পরিবেশ ক্ষতিগ্রস্ত’ হওয়ার অজুহাত দেখিয়ে লাশগুলো উত্তোলন করে কুশিয়ারা নদীতে ভাসিয়ে দিতে বাধ্য করেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী