সর্বশেষ খবরঃ

কুরিয়ার থেকে স্বর্ণ নিয়ে যাওয়ার পথে ছিনতাই চেষ্ঠা! অতঃপর মালিক আটক

কুরিয়ার থেকে স্বর্ণ নিয়ে যাওয়ার পথে ছিনতাই চেষ্ঠা! অতঃপর মালিক আটক
জব্দকৃত স্বর্ণের ছবি

আনোয়ার হোসেন ::  ঝিনাইদহে পাচারের সময় অবৈধ সোনা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। সে সময় ছিনতাইকারীদের পিটুনিতে ১জন আহত হয়েছে । পরে সেই সোনা জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মালিককে। মঙ্গলবার ( ৩০ জুলাই ) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শহরের স্বর্ণকারপট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টন নিয়ে দোকানে ফিরছিল। পথে কেসি কলেজ গলিতে পৌঁছালে ছয় ছিনতাইকারী ওই কার্টন ছিনতাইয়ের চেষ্টা করে। পিটিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় সদর থানার কর্তব্যরত এস আই মিঠুনকে উদ্ধার করে।

পুলিশ দেখে মোটরসাইকেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।পরে পুলিশ এসে ওই কার্টন খুলে উদ্ধার করে ১৮১ ভরি স্বর্ণালংকার। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালংকার জব্দ ও গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে আটক করেছে পুলিশ।

সদর থানার এস আই জিয়া বলেন, আমি এসে দেখি মিঠুনকে মারধর করে কার্টনটি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। আমি এসে তাদের আটক করার চেষ্টা করি। স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।’

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, দুটি ঘটনা ঘটেছে। একটি ছিনতাইয়ের আর অন্যটি সোনা পাচার। আমরা ছিনতাইকারীদের আটকের চেষ্টা করছি। আর যেহেতু কুরিয়ার সার্ভিসে করে সোনা আনা হচ্ছিল,তাই আমরা ওই স্বর্ণালংকার আটক করেছি।এর মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি