সর্বশেষ খবরঃ

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ডুবে যাওয়া ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ডুবে যাওয়া ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ডুবে যাওয়া ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ

জাকির হোসেন হাওলাদার ( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়, নকুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলার সহ এক জেলের লাশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫১)। তার পরিচয় শনাক্ত করেছে জামাতা সাগর ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে সহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

পরে গত ১ আগষ্ট নজরুল ইসলাম নামের এক জেলের লাশ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখনে নিখোঁজ রয়েছে আরো ৩ জেলে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক মনিরুজ্জামান বলেন, লাশসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু