সর্বশেষ খবরঃ

‘কুমড়ার বড়ি’তৈরিতে ব্যস্ত কেশবপুরের নারীরা

‘কুমড়ার বড়ি’তৈরিতে ব্যস্ত কেশবপুরের নারীরা
‘কুমড়ার বড়ি’তৈরিতে ব্যস্ত কেশবপুরের নারীরা

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ‘কুমড়ার বড়ি’ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার নারীরা।শীত মৌসুমে শুরুতে বিভিন্ন এলাকার নারীরা সকালে ঘুম থেকে উঠে বড়ি তৈরি করার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নারীদের পাশাপাশি শিশুরা একাজে সহযোগিতা করেন।

কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালে বাড়ির ছাদে কিংবা গ্রামের মাঠে শাড়ি বা নতুন (নেটের) জালে চাল-কুমড়ার বড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে নারীরা।শীত এলেই গৃহ-বধুর সাথে সাথে গাঁয়ের মেয়েরাও নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কুমড়া ও ঠিকরা কলাইয়ের বড়ি দিতে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। সেই প্রাচীনকাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে কুমড়ার বড়ি খুবই জনপ্রিয় একটি রেসিপি।

সরেজমিনে উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ী, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, গৌরিঘোনা,সুফলাকাটি, পাঁজিয়া, কেশবপুর সদর, পৌরসভা, সাতবাড়ীয়া, হাসানপুর সহ বিভিন্ন গ্রাাম ঘুরে দেখা গেছে, এই শীতে কুমড়ার বড়ি দিতে চালকুমড়া আর ( ঠিকরা মাসকালাইয়ের চাহিদা বেড়ে গেছে।

এ উপজেলার বিভিন্ন গায়ের নারীরা চালকুমড়ার বড়ি তৈরি করে ব্যস্ত সময় পার করছে। পাঁজিয়া গ্রামের গৃহবধু ময়না বেগম বলেন, প্রতি বছরে )শীত আসলে চাল-কুমড়া আর মাসকলাই মিশিয়ে এই বড়ি তৈরি করা হয়। পৌর শহরের কুলসুম বেগন বলেন, চাল-কুমড়ার বড়ি খেতে খুবই মজা। বিভিন্ন প্রকার তরকারির সাথে রান্না করে খেতে খুব মজা।

বেলকাটি গ্রামের তাসলি বেগম জানান,রাতভর মাসকলাই ভিজিয়ে রেখে পরের দিন সকালে শীতকে উপেক্ষা করে মাসকলাই বেটে পেস্ট করে এর পর ছিদ্র করা বাসনের কাঁকই দিয়ে চাল-কুমড়া কুরে মলমের মত তৈরি করে দুটিকে একসাথে মিশিয়ে তৈরী করা হয় কুমড়া-বড়ি।

পাড়া মহল্লায় অনেক পরিবার একত্রিত হয়ে বড়ি তৈরি করেন।ধনী গরীব সবাই এ বড়ির প্রতি দূর্বল কেননা বড়ি প্রতিটি তরকারিতে বাড়তি স্বাদ এনে দেয়। তাই এই কুমড়া বড়ি মানুষের কাছে অত্যান্ত জনপ্রিয় একটি শীতের রেসিপি যা ধনী গরীব সকলেই মন ভরে উপভোগ করে থাকে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের