সর্বশেষ খবরঃ

কুড়িগ্রামে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

কুড়িগ্রামে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু
কুড়িগ্রামে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :: কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্বপ্রান্তে ট্রাকচাপায় হুমায়ুন কবির (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার ( ২২ জুন ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হুমায়ুন কবির উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সড়ক পার হচ্ছিলেন। এ সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ট্রাকসহ চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার