সর্বশেষ খবরঃ

কাস্টমস কর্তৃপক্ষের অভিযানে বেনাপোলে বিপুল পরিমান ফেব্রিক্স উদ্ধার

কাস্টমস কর্তৃপক্ষের অভিযানে বেনাপোলে বিপুল পরিমান ফেব্রিক্স উদ্ধার
কাস্টমস কর্তৃপক্ষের অভিযানে বেনাপোলে বিপুল পরিমান ফেব্রিক্স উদ্ধার

হাসানুজ্জামান :: বেনাপোল স্থলবন্দরে ভারত হতে আমদানিকৃত পণ্য মিথ্যা ঘোষণা দিয়ে ছাড় করানোর প্রাক্কালে ফেব্রিক্সের একটি বড় চালান আটক করেছেন বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা সদস্যরা।

মঙ্গলবার ( ২০ আগস্ট ) দুপুরে ভারতীয় ১০চাকার দুটি ট্রাক যোগে আসা ( ডাব্লু বি- ৬০৪৭ ও এন এল ০২-১৫২১) এই ফেব্রিক্স পণ্য চালানটি বন্দরের ৩৫ নং শেডের সন্মুখে পাকা রাস্তার উপর গাড়ী টু গাড়ী আনলোড করার সময় আটক করা হয় বলে জানা গেছে। এসময় বাংলাদেশী ঢাকা মেট্রো উ-১১-২৮২৫ নাম্বারের একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

খবর লেখাকালীন সময়ে জব্দকৃত ভারতীয় ট্রাক দুটি বেনাপোল কাস্টমস হাউসের অভ্যান্তরে রাখা হয়েছে এবং বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে বন্দরের লেবাররা জব্দকৃত মালের ওজন নির্ধারনের কাজ করছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই )বেনাপোল অফিসের দায়িত্বরত অফিসার ভারত হতে বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আনা ও তা খালাস নেওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষের হাতে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে  আমদানিকৃত পণ্য ব্লিচিং পাউডার চালানে মাদক,বিষ্ফোরক ও ফেব্রিক্স রয়েছে। বিষয়টি তারা তাৎক্ষনিক বেনাপোল কাস্টমস কমিশনার ও শুল্কগেয়োন্দা সংস্থাকে অবহিত করলে পণ্য চালানটি কাস্টমস কর্তৃপক্ষ আটকিয়ে কাস্টমস হাউসে নেয়।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে খুলনার আমদানিকারক প্রতিষ্ঠান জামাল বানিজ্য ভান্ডার ভারত হতে ১২ শো ব্যারেল ব্লিচিং পাউডার পণ্য আমদানির ঘোষণা দেন। সে মোতাবেক চৈতি এন্টার প্রাইজ নামের সি এন্ড এফ এজেন্ট পণ্য খালাস নেওয়ার জন্য কাস্টমস হাউসে কাগজপত্র জমা দেন।মিথ্যা ঘোষণায় পণ্য আনার দ্বায়ে এন এস আই এর সংবাদ মারফত কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি আটক করেন।

সংবাদের সত্যতা যাচায়ে প্রতিটি ব্যরেল খুললে পলিথিনে ভরা ৮/৯ কেজি করে বালু পাওয়া যায় ও তার নিচে ১৩ হতে ১৫ কেজি ওজনের দামী নেট ও ভ্যলভেটের ফেব্রিক্স রয়েছে। মালের পরিপূর্ন গননা ও ওজন নির্ধারন শেষে প্রেস ব্রিফিং করবে বলে সূত্রটি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

আমদানিকারকের সি এন্ড এফ এজেন্ট প্রতিনিধি আলমগীর হোসেনের সহিত যোগাযোগের চেষ্ঠা করেও তার সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের