সর্বশেষ খবরঃ

কক্সবাজারে কোস্টগার্ড এর অভিযানে সামুদ্রিক মাছ জব্দ

কক্সবাজারে কোস্টগার্ড এর অভিযানে সামুদ্রিক মাছ জব্দ
কক্সবাজারে কোস্টগার্ড এর অভিযানে সামুদ্রিক মাছ জব্দ

স ম জিয়াউর রহমান :: বাংলাদেশ সরকার কর্তৃক সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন,সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ( ১৩ মে ২০২৫ )মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের সমিতি পাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫ শত কেজি সামুদ্রিক মাছসহ ৩ জন মাছ বিক্রেতাকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছ কক্সবাজার সদর উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা,এতিমখানা,গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের