সর্বশেষ খবরঃ

ককটেল হামলায় বগুড়ায় দুই পুলিশ সদস্য আহত

ককটেল হামলায় বগুড়ায় দুই পুলিশ সদস্য আহত
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: বগুড়ায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন—বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক ( এএসআই ) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। তাদের দুজনের পায়ে জখম হয়েছে।

বৃহস্পতিবার ( ১১ এপ্রিল ) রাত ৮টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় (ঘোনপাড়া ) এ হামলা হয়। আহত দুই পুলিশ সদস্যকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল মাহবুব হোসেন জানিয়েছেন, শহরের সুলতানগঞ্জ পাড়ার (ঘোনপাড়া) এক নারী জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, তাকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ তাকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করতে গেলে ওই যুবকের সঙ্গে থাকা আরো দুই যুবক পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে দুই পুলিশ সদস্যের পায়ে জখম হয়। পরে তাদেরকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাইহান ওলিউল্লাহ বলেছেন,ককটেল হামলার পরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জড়িতদের শনাক্ত এবং আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ