সর্বশেষ খবরঃ

ঐশ্বরিয়ার বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড়

ঐশ্বরিয়ার বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড়
অভিনেত্রী ঐশ্বরিয়া

নানা অশান্তির আর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বেশ কয়েকদিন ধরেই স্বামীর বাড়ি থেকে বাইরে থাকছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মাঝে কয়েকদিন বাবার বাড়িতেও কাটিয়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে, শিগগিরই পাকাপাকিভাবে বাবার বাড়ি উঠতে যাচ্ছেন এই অভিনেত্রী।

যে কারণে বাড়ির বাইরে কোথাও গেলে মুখ ঢেকে বের হতে হচ্ছে তাকে। কারণ সব জায়গাতেই পাপ্পারাজিদের ভিড় যেন লেগেই থাকছে। এমনকি ঐশ্বরিয়ার বাড়ির সামনে থেকে তো তাদের সরানোই যাচ্ছে না।

এদিকে এবার বিচ্ছেদ পালে জোর হাওয়া লাগালেন অমিতাভ পূত্র অভিষেক। সম্প্রতি মুম্বইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা গেছে অভিষেককে। পরনে নীল শ্যুট, চুলে নতুন ছাঁট, চোখে চশমা। জুনিয়র বচ্চনের এই লুকের প্রশংসা হয়েছে যেমন, তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়।

গত ১৬ বছরে বলা যেতে পারে এই প্রথম, অভিষেকের আঙুলে দেখা যায়নি তাদের বিয়ের আংটি। আর এতেই ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য জীবনের শেষ দেখে ফেলেছেন নেটিজেনরা।

এমনিতেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাদের জল্পনা রয়েছে। দূরত্ব নাকি বেড়েছে অভিষেকের সঙ্গে। এর মাঝে অভিষেকের আঙুলে বিয়ের আংটি উধাও হতে বিচ্ছেদের দুশ্চিন্তায় তাদের অনুরাগীরা।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ