সর্বশেষ খবরঃ

উন্নয়ন কাজের নামে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবেনাঃ পার্বত্যমন্ত্রী

উন্নয়ন কাজের নামে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবেনাঃ পার্বত্যমন্ত্রী
আলোচনা অনুষ্ঠানের ছবি

স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পরিবেশ ও বনের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করেই অন্যান্য উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন, উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না। তিনি প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টসহ সকলকে বিশেষভাবে সচেতন থেকে উন্নয়ন কাজ পরিচালনা করার আহ্বান জানান।

বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর ) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এ আহ্বান জানিয়েছেন।

পার্বত্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, সমতলের মত পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। অবকাঠামোগত উন্নয়ন কাজে ইটের প্রয়োজন হয়। তবে এক্ষেত্রে যত্রতত্র ইটভাটা গড়ে তোলার কোনো সুযোগ নাই। উন্নয়ন কাজের জন্য যে পরিমাণ ইটের প্রয়োজন হয়, সে পরিমাণ ইট সরকারের অনুমোদনপ্রাপ্ত পরিবেশবান্ধব ইটভাটা থেকে সংগ্রহ করার পরামর্শ দেন পার্বত্য মন্ত্রী।

এক্ষেত্রে পরিবেশবান্ধব ইট তৈরিতে ইটভাটা মালিক সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও এ সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে পরামর্শ দেন মন্ত্রী। পরিবেশ রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নেই উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, উন্নয়ন কাজের জন্য যে পরিমাণ বৃক্ষ কাটা হবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃক্ষ রোপণ নিশ্চিত করতে হবে।

মন্ত্রী সরকারি বিধি ও আইন মেনে পরিবেশ ও বন সংরক্ষণের দিকটিকে সর্বোচ্চ বিবেচনায় রেখে সরকারের উন্নয়ন কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ এ কে এম জাহাঙ্গীর, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃফখর উদ্দিন চৌধুরী, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবদুর রহমান,লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলালসহ সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার