সর্বশেষ খবরঃ

উদয়ন এক্সপ্রেসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় আটক-৩

উদয়ন এক্সপ্রেসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় আটক-৩
উদয়ন এক্সপ্রেসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় আটক-৩

স্টাফ রিপোর্টার :: সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এছাড়া, দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেনের পরিচালক ( গার্ড ) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

বুধবার ( ২৬ জুন ) ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। আটক তিন জন হলেন, মোঃ জামাল ( ২৭ ), মোঃ শরীফ ( ২৮ ) ও মোঃ রাশেদ ( ২৭ )। চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার ভোর রাতের দিকে ট্রেনটি লাকসাম জংসন অতিক্রম করার সময় ওই তরুণীকে গণধর্ষণ করে ট্রেনের খাবার সরবরাহকারী এসএ করপোরেশনের কর্মীরা।

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম বলেন,ঘটনার সঙ্গে রেলওয়ের কেউ জড়িত নয়। ট্রেনে খাবার সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের তিন জনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী তরুণী এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী