সর্বশেষ খবরঃ

উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

স ম জিয়াউর রহমান ( চট্টগ্রাম ) জেলা প্রতিনিধি :: কক্সবাজার উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মোঃ আফসার উদ্দিন (৩০)।

সোমবার ( ১ অক্টোবর )সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ সীমান্ত উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় ফাইভ স্টার পিস্তল ( ম্যাগাজিনসহ ), একটি রাউন্ড গুলি, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার উদ্দিন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রীসহ তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ