সর্বশেষ খবরঃ

ইসরায়েলি ট্যাঙ্ক জড়ো হচ্ছে গাজা সীমান্তে

ইসরায়েলি ট্যাঙ্ক জড়ো হচ্ছে গাজা সীমান্তে
ছবি সংগৃহীত

স্থল হামলার প্রস্তুতি হিসাবে গাজা সীমান্তের কাছে জড়ো হতে শুরু করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাসিন্দাদের গাজা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার সকালে বেশ কিছু ট্যাঙ্ক ও সাঁজোয়া যান সীমান্তের কাছে অবস্থান নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নেমার ইনফ্রান্টি ফাইটিং ভেহিকেলস,যা বিশ্বের সবচেয়ে ভারী সাঁজোয়া পদাতিক যুদ্ধযান। এর পাশাপাশি রয়েছে মারকাভা ফোর ট্যাঙ্ক।এই ট্যাঙ্কগুলো অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ধ্বংস করতে পারে।

ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করার ঘোষণা দিয়েছে,যাতে তারা ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর হুমকি না হয়। তবে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকার সরু রাস্তা দিয়ে বিস্তৃত ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের যাতায়াত চ্যালেঞ্জিং হবে।বোমা বিস্ফোরিত ভবনের ধ্বংসাবশেষ তাদের জন্য গাজা শহরের মধ্য দিয়ে চলাচল করা কঠিন করে তুলবে।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া