সর্বশেষ খবরঃ

ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি 

ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি
ছবি সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকাপড়া ২৮ বাংলাদেশি দেশে পৌঁছেছেন।মঙ্গলবার ( ০১ জুলাই ) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা। আটকে পড়া বাংলাদেশিরা পাকিস্তান এবং দুবাই হয়ে দেশে ফিরেছেন। তাঁরা জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা।

গুলশানের বাসিন্দা সালেক আহমেদ দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ৬ জুন ভ্রমণ এবং চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন ইরানের তেহরানে। ১৩ জুন যখন ফিরবেন তখন শুরু হয় ইসরায়েলি হামলা। আটকা পড়েন তেহরানে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরান-বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পাকিস্তান এবং দুবাই হয়ে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন পরিবার নিয়ে।

সালেক আহমেদের সাথে দেশে ফিরেছেন আটকা পড়া আরো ২৭ বাংলাদেশি। বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন তাঁরা। দেশে ফিরে তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহ স্মৃতি।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়। পরে আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের