সর্বশেষ খবরঃ

আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে নাম পাল্টালেন

আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে নাম পাল্টালেন
আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে নাম পাল্টালেন

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে নিজের নাম পরিবর্তন করেছেন। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের দুই বছর পরে তিনি নিজের নামের সঙ্গে ‌‘কাপুর’ নামটি যুক্ত করেছেন।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজনের ট্রেলারে আলিয়া ভাট জানান, তার নাম এখন থেকে আলিয়া ভাট কাপুর। আলিয়া এই শোতে তার আসন্ন সিনেমা ‘জিগরা’-এর প্রচারণার জন্য উপস্থিত হয়েছেন।

ছবিটি পরিচালনা করেছেন বাসান বালা এবং এতে অভিনয় করেছেন ভেদাং রায়না। ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে। আলিয়া ছবিটির সহ-প্রযোজক। আলিয়া এবং রণবীর ২০২২ সালে বিয়ে করেন এবং তাদের রাহা নামে একটি কন্যাসন্তান রয়েছে।

শেষবার আলিয়াকে হিন্দি সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ( ২০২৩ )-তে দেখা গেছে। সিনেমায় তার সহ-অভিনেতা ছিলেন রণবীর সিং এবং পরিচালক ছিলেন করণ জোহর।

এছাড়া তিনি হলিউডের স্পাই থ্রিলার ‘হার্ট অব স্টোন’-এও অভিনয় করেছেন, যেখানে গ্যাল গ্যাডট প্রধান চরিত্রে ছিলেন।

আলিয়াকে শিগগীরই দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়, যেটি মুক্তি পাবে ২০২৬ সালের ২০ মার্চ। এই সিনেমায় রণবীর কাপুর এবং ভিকি কৌশলও অভিনয় করছেন। এছাড়া আলিয়া অভিনীত ‘আলফা’ নামের নারী নেতৃত্বাধীন একটি সিনেমা মুক্তি পাবে, যেটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার