সর্বশেষ খবরঃ

আলিবাগে জমি কিনলেন কৃতি স্যানন

আলিবাগে জমি কিনলেন কৃতি স্যানন
অভিনেত্রী কৃতি স্যানন

মুম্বাই শহরের পাশে অবস্থিত আলিবাগে জমি বা ফ্ল্যাটের মালিক হওয়া মানে যেন তারকার ক্যারিয়ারে আরেকটি পালক যোগ হওয়া! এরমধ্যে সেখানে জমি কিনেছেন অমিতাভ বচ্চন,শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংসহ অনেক তারকাই। সেই তালিকায় এবার নাম লেখালেন কৃতি স্যানন। জানা যাচ্ছে, সম্প্রতি আলিবাগে ২ হাজার স্কয়ার ফিটের জমি কিনলেন কৃতি।

কৃতি স্যানন এক বিবৃতিতে বলেন, ‘আমি এখন আলিবাগের উন্নয়নমূলক প্রকল্প সোল দে আলিবাগ-এর একজন গর্বিত এবং সুখী জমির মালিক। আমার জমি কেনার ইচ্ছে হলো, ঠিক তখনই আলিবাগের দিকে তাকিয়েছিলাম। আমি যা খুঁজছিলাম শান্তি আর গোপনীয়তা। সেটিই যেন পেয়েছি।

আমার পোর্টফোলিওতে এটা একটা দুর্দান্ত বিনিয়োগ! এমনকি আমার বাবাও এই বিনিয়োগে খুশি। এই জমিটা রয়েছে মান্ডওয়া জেটি থেকে ২০ মিনিটেরও কম দূরে, ঠিক আলিবাগের কেন্দ্রস্থলে, তাই এই সুযোগটি হাতছাড়া করিনি। আলিবাগে বিনিয়োগের থেকে আর ভালো কী হতে পারে!’

প্রসঙ্গত, কৃতি এখন আলিবাগে অমিতাভ বচ্চনের প্রতিবেশী হবেন। এপ্রিল মাসে একই প্রকল্পে বিনিয়োগ করেছিলেন বিগ বি। একই পাড়ায় তিনি ১০ হাজার বর্গফুটের একটা জমি কিনেছিলেন। আলিবাগে বিনিয়োগ করার আগে কৃতি ব্যাঙ্গালোরে একটা বাণিজ্যিক জায়গা এবং গোয়াতে একটা ভিলায় বিনিয়োগ করেছেন।

এমনকি শাহরুখ কন্যা সুহানাও আলিবাগে ১.৫ একর জুড়ে একটা কৃষিজমি কিনেছেন,যার জন্য সুহানা বিনিয়োগ করেন ১২.৯১ কোটি টাকা। সুহানার সেই কৃষি জমিটি রয়েছে আলিবাগ শহরের কেন্দ্র থেকে ১২ মিনিটের দূরত্বে। বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও আলিবাগে একটা প্রাসাদোপম সমুদ্রমুখী বাংলোর মালিক।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩