সর্বশেষ খবরঃ

আর্থিক সহযোগীতা করে গুলিবিদ্ধ হামিদুলের পাশে দাড়ালো খাগড়াছড়ি প্রেসক্লাব

আর্থিক সহযোগীতা করে গুলিবিদ্ধ হামিদুলের পাশে দাড়ালো খাগড়াছড়ি প্রেসক্লাব
আর্থিক সহযোগীতা করে গুলিবিদ্ধ হামিদুলের পাশে দাড়ালো খাগড়াছড়ি প্রেসক্লাব

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত খাগড়াছড়ির বাসিন্দা হামিদুল সরকারকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছে খাগড়াছড়ি প্রেসক্লাব।

রবিবার( ২৭ জুলাই )সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হামিদুল সরকারের চিকিৎসার জন্য ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। তার পক্ষে অনুদান গ্রহণ করেন খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান।

জানা যায়,হামিদুল সরকার খাগড়াছড়ি জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক। গত ১৯ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় তিনি সন্ত্রাসীদের গুলিতে তলপেটে আহত হন।বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য,সিনিয়র সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ.এম. প্রফুল্ল,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়,হামিদুল সরকারের দ্রুত সুস্থতা কামনায় তাদের এই ক্ষুদ্র সহায়তা মানবিক দায়বদ্ধতা থেকেই প্রদান করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার