সর্বশেষ খবরঃ

আঠারোগাছিয়ার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার নামে রোগী নির্যাতনের অভিযোগ

আঠারোগাছিয়ার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার নামে রোগী নির্যাতনের অভিযোগ
আঠারোগাছিয়ার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার নামে রোগী নির্যাতনের অভিযোগ

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণের সময় রোগীকে মারধরের অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। গত বৃহষ্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত ওই সিএইচপি ( কমিউনিটি হেলথ প্রোভাইডার )তরিকুল ইসলাম রাসেল পাল্টা দাবি করেন,রোগীরাই বাঁশ দিয়ে তাকে আঘাত করেছেন।

যুবক জলিলসহ স্থানীয়রা জানান,রাসেল প্রায়ই মাদক সেবন করে নারীদের সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য ও দুর্ব্যবহার করেন। সম্প্রতি তিনি এক মহিলাকে শারীরিকভাবে হয়রানি করেছেন।

তবে অভিযুক্ত রাসেল সাংবাদিকদের বলেন, “আমি ঈসা নবী। আমার ওস্তাদ ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল নুরুল আমিন তালুকদার।” তিনি আরও জানান, নারী নির্যাতন মামলায় তিন মাস জেল খেটেছেন এবং নেশা থেকে মুক্তির জন্য নয় মাস রিহ্যাবে ছিলেন। চায়ের কাপ ভাঙা বা ক্লিনিকের মালামাল বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এস এম শহিদুল ইসলাম মিঠু বলেন,রাসেল মানসিকভাবে অসুস্থ। স্থানীয়রা তার দ্রুত প্রত্যাহারের দাবি তুলেছেন। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ