সর্বশেষ খবরঃ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম দিদারুল ইসলাম হাওলাদার। তিনি বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী হিসেবে কর্মরত। বুধবার সকালে কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোঃ রিয়াদ মাহমুদ বলেন, দুদকের একটি মামলায় দিদারুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়,দিদারুল ইসলাম হাওলাদার ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী হিসেবে যোগ দেন। তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর প্রথমবার সম্পদের হিসাব জমা দেন এবং ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদের বিবরণী দাখিল করেন।

ওই বিবরণীতে তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেন। তবে দুদকের অনুসন্ধানে তাঁর ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।দুদকের তদন্তে আরও দেখা যায়, তিনি ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য গোপন করেছেন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

আরো খবর

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল