সর্বশেষ খবরঃ

অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চাউলিয়াপট্টি শাখা অফিস উদ্বোধন

অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চাউলিয়াপট্টি শাখা অফিস উদ্বোধন
অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চাউলিয়াপট্টি শাখা অফিস উদ্বোধন

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চাউলিয়াপট্টি শাখা অফিসের উদ্বোধন হয়েছে।

বুধবার ( ৭ ফেব্রুয়ারী ২০২৪ ) বিকেলে শহরের চাউলিয়াপট্টি শহীদ মিনার মোড়ে দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চাউলিয়াপট্টি শাখা অফিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলা অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এস.এম খালেকুজ্জামান রাজু।

প্রধান অতিথির রাখা বক্তব্যে তিনি বলেন, সংগঠনটি দিনাজপুরে অতি প্রাচীনতম। এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জড়িত ছিলেন আমরা তাদের অনেককে হারিয়েছি।

আওয়ামীলীগ সরকার এদেশের গরীব যুবকদের জন্য কাজ করে যাচ্ছেন। এই অটো রিক্সা চালু করেছেন। আপনাদের শক্তি যদি সংগঠিত থাকে তাহলে কেউ আপনাদের সঙ্গে অন্যায় আচরণ করতে পারবে না, অন্যায় করতে চাইলে আপনারা প্রতিরোধ করতে পারবেন।

আপনাদের জন্য শ্রম অধিদপ্তর রয়েছে। তিনি বলেন, যদি প্রমাণিত হয় যে আপনারা এই অটো রিক্সার মাধ্যমে কোন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন তাহলে আপনাদের সদস্য পদ থাকবার কোন সুযোগ নাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মহিবুল, জেলা সিএনজি ও পাগলু মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বাবু, সাধারন সম্পাদক মোঃ আহসান কবির জিল্লুর।

সদর উপজেলা অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ হবিবর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রশিদুল ইসলাম ( জুয়েল ),সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ অলিউর রহমান অলি প্রমুখ।

এর আগে চাউলিয়াপট্টি শাখা অফিসটির উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের উদ্বোধক দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন ( ডাবলু )।

সভাপতিত্ব করেন সংগঠনের চাউলিয়াপট্টি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম বাবু। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ আরমান।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী