সর্বশেষ খবরঃ

১২ দলীয় জোটের আত্মপ্রকাশ

১২ দলীয় জোটের আত্মপ্রকাশ
১২ দলীয় জোটের আত্মপ্রকাশ

বিএনপি নেতৃত্বাধীন ১২টি দল মিলে নতুন ‘১২ দলীয় জোট’ গঠন করেছে। বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে।

১২ দলীয় জোটের দলগুলো হচ্ছে-মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি ( জাফর ),সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি, মোস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টির একাংশ

সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের এনডিপি,শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এলডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর বাংলাদেশ মুসলিম লীগ

মুফতি মহিউদ্দিন ইকরামের জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের ইসলামী ঐক্যজোট, তাসমিয়া প্রধানের জাতীয় গণতান্ত্রিক পার্টি, নুরুল ইসলামের বাংলাদেশ সাম্যবাদী দল, এবং আবুল কাসেমের বাংলাদেশ ইসলামিক পার্টি।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, ৭ দফা দাবিতে ১২ দলীয় জোট চলমান সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি আগামীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা সংস্কার প্রস্তাবের সঙ্গে একাত্মতাও ঘোষণা করেছে ১২ দলীয় জোট।

উল্লেখ্য, ১২ দলীয় এই জোটের মধ্যে একমাত্র সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন রয়েছে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা