সর্বশেষ খবরঃ

হেনস্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় মামলা করলো অভিনেত্রী

হেনস্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় মামলা করলো অভিনেত্রী
ফাইল ছবি

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। কিছুদিন আগে মধ্যরাতে একদল লোকের হাতে অভিনেত্রীকে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ ওঠে।

সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন অভিনেত্রী।

সম্প্রতি রাভিনার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, অভিনেত্রীর গাড়িচালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কয়েকজন নারীকে ধাক্কা দিয়েছেন। গাড়িতে থাকা রাভিনা তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশে নানান কটূক্তি করেন রাভিনা। পাশাপাশি গায়েও হাত তোলার অভিযোগ আনা হয়।

তবে রাভিনার দাবি, তার সঙ্গে ওই রাতে কিছু নারী বাজে আচরণ করেছেন। গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী তাকে ঘিরে ধরেন। ওই সময় তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন ওই নারীরা। সেই ঘটনার পরই সেখানে উপস্থিত মানুষের কাছে রাভিনাকে হেনস্তা হতে হয়। আর তা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ভাইরাল করা হয়।

ভিডিওটির মাধ্যমে অভিনেত্রীর মানহানির চেষ্টা করেন এক ব্যক্তি- এমন অভিযোগ আনা হয়েছে মামলায়। রাভিনার আইনজীবীদের দাবি,সিসিটিভি ফুটেজের একটা অংশ সামনে এনে ইচ্ছাকৃতভাবে অভিনেত্রীর সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার