সর্বশেষ খবরঃ

হাতিয়ায় ১লাখ ৩১ হাজারে বিক্রি হলো শাপলা পাতা মাছ

হাতিয়ায় ১লাখ ৩১ হাজারে বিক্রি হলো শাপলা পাতা মাছ
হাতিয়ায় ১লাখ ৩১ হাজারে বিক্রি হলো শাপলা পাতা মাছ

হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী )জেলা প্রতিনিধি ::নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বেহুন্দি জালে ধরা পড়েছে দশ মন ওজনের শাপলা পাতা মাছ। ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়। এটি নিয়ে স্থানীয় মৎস্যজীবী ও ক্রেতাদের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) বিকেলে মাছটি স্থানীয় বুড়িরচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে নিলামে বিক্রি করা হয়। এর আগে বুধবার রাতে হাতিয়ার মেঘনার মোহনায় সাগরে গ্যাস কূপের কাছে মাছটি ধরা পড়ে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় কামাল মাঝি প্রকাশ মালয়েশিয়া গত সাত দিন আগে তার বেহুন্দি নৌকা নিয়ে জাল বসানোর উদ্দেশ্যে সাগরে যায়। বুধবার রাত শেষে ভোরে তারা জালের মাছ তুলতে গিয়ে অনেক ভার ভার অনুভব করে। তাদের বোটের ১৫জন মাঝি মাল্লা মিলে মাছ সহ জালটি তুলতে পারেনি।

পরে পাশের অন্য একটি বোটের লোকজন সহ জালটি তুলতে সক্ষম হয়। বিশাল আকৃতির শাপলা মাছ সহ তারা দানারদোল মাছ ঘাটে নিয়ে আসে। ঘাটে মাছ নিলামে এক লাখ ৩১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী।

এ বিষয়ে কামাল মাঝি বলেন, অনেক দিন ধরে তিনি ব্যবসায়ে কোন ভাবে ধারদেনা করে টিকে আছেন। এত বড় মাছ পাওয়াতে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। এ মাছ বিক্রি করে সকল মাঝি মাল্লারা প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে পেয়েছে। তবে ভাল ব্যাপারী না থাকায় তুলনামূলক দাম কম হয়েছে।

খবির উদ্দিন ব্যাপারী বলেন, শাপলা মাছটির মোকামে চাহিদা থাকায় আমরা এর চেয়ে বেশী দাম পাবার আশায় কিনেছি। হয়ত আমাদের বিশ হাজার টাকা লাভ হতে পারে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ( অতি দাঃ) মোঃ ফয়জুর রহমান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ মাছ বাংলাদেশ বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ধরা বিক্রি ও খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটি বিপন্ন প্রজাতি এবং সামুদ্রিক জীববৈচিত্রের জন্য গুরুত্বপূর্ণ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ