সর্বশেষ খবরঃ

হাতিয়ায় সাংবাদিকদের সাথে প্রকৌশলী রাজিবের মতবিনিময় সভা

হাতিয়ায় সাংবাদিকদের সাথে প্রকৌশলী রাজিবের মতবিনিময় সভা
হাতিয়ায় সাংবাদিকদের সাথে প্রকৌশলী রাজিবের মতবিনিময় সভা

মোঃ হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী )জেলা প্রতিনিধি :: দ্বীপের মানুষের সুখ দু:খ বুঝতে হলে আপনাকে দ্বীপের বাসিন্দা হতে হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।নোয়াখালী হাতিয়ায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

হাতিয়া দ্বীপে যারা এর আগে প্রতিনিধিত্ব করেছেন তারা কেউ দ্বীপের স্থায়ী বাসিন্দা ছিলেন না। তাদের অনেকের পূর্বপুরুষের বাড়ি হাতিয়ায় ছিলো বিধায় তারা নিজেদেরকে হাতিয়ার মনে করতেন। কিন্তু হাতিয়ার মানুষের প্রকৃত জীবনমান উন্নয়নে কোন প্রভাব ফেলতে পারেন নি।

তিনি আরো বলেন, হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙন।এ সমস্যা সমাধানের লক্ষ্যে কেউই জোরালো ভাবে কাজ করেনি। এ বিষয়ে সবাই শুধু লোক দেখানো রাজনীতি করে গেছেন। আমি এ ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহনে উদ্যোগ নিবো এবং আমার সে সুযোগ আছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইতিমধ্যে তিনি হাতিয়ায় ঈদ পরবর্তী বিভিন্ন পথ সভায় তিনি অংশগ্রহণ করছেন। এসব পথ সভায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে কাজ করছেন।

বুধবার( ১৮জুন )দুপুরে উপজেলা সদরে একটি চায়নিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ-

প্রভাষক মহিব্বুর রহমান,জেলা শ্রমিক দলের সদস্য আবুল কাশেম, মাষ্টার জাহেদুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন আলী, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব শামছুল আরিফ রুস্তম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের