সর্বশেষ খবরঃ

হাতিয়ায় ট্রলার ডুবিতে ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

ভোলায় জেলে ট্রলার ডুবিতে ৭ জেলে নিখোঁজ
প্রতিকী ছবি

মোঃ হানিফ উদ্দিন সাকিব (নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর সংলগ্ন সাগর মোহনায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে কোষ্টগার্ড।

শনিবার ( ১০ আগষ্ট ) বেলা এগারটায় ভাসানচর সংলগ্ন সাগর মোহনায় ছেঁড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বোটে থাকা ২৩ যাত্রীর মধ্যে ১৯ জনকে জীবিত ও ৪ জনের মৃত দেহ উদ্ধার করে স্থানীয় কোষ্টগার্ড।

নিহতরা হলেন ভাসান চরের ৮৪ নং ক্লাষ্টারের মোহাম্মদ আবদুল্যাহর ছেলে আবদুল কাদের ( ৪ ), ৮৫নং ক্লাষ্টারের দিল মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম  ( ৪৫ ), ৮০ নং ক্লাস্টারের মোহাম্মদ জাহারের ছেলে আজিজুল হক (৭), ৮ নং ক্লাস্টারের মোহাম্মদ রশিদের মেয়ে আসমিদা বেগম (৪)

জানা যায়, শনিবার ভোরে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে যাত্রী ও ২০টন চাল এবং ১০টন অন্যান্য মালামাল নিয়ে নোমান মাঝির ট্রলারটি ভাসান চরের কাছে বেলা এগারোটায় ছেঁড়া খালের কাছে আসলে প্রচন্ড বাতাসে ও সাগরের ঢেউয়ে কাঠের ট্রলারটি ছিদ্র হয়ে ডুবে যায়। এ সময় বোটে থাকা ১৬ রোহিঙ্গা, ৫মাঝি মাল্লা ও ২ জন যাত্রীসহ মোট ২৩ জন ছিল।

কোস্টগার্ড জানায়, ঘটনার সাথে সাথে ট্রলার মাঝি ভাসানচরের বোট পরিচালনা কমিটির কাছে দুর্ঘটনার কথা মোবাইলে জানালে তারা আমাদেরকে বিষয়টি অবহিত করে। সাথে সাথে আমরা ২ কাঠের বোট ও ২ স্পীডবোট নিয়ে ভাসানচর স্টেশন কমান্ডারের নির্দেশে উদ্ধার অভিযানে বের হই।

বিকেল ৪ টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ জন মৃত সহ ১৯ জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদেরকে ভাসানচরে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার