সর্বশেষ খবরঃ

হাতিয়ায় গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু

হাতিয়ায় গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু
হাতিয়ায় গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু

মোঃহানিফ উদ্দিন সাকিব ( নোয়াখালী) প্রতিনিধি:: ”অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যায় গ্রাম আদালতে”সোমবার ( ২৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই স্লোগানকে সামনে রেখে ২দিনের প্রশিক্ষনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলা উদ্দিন।

তিনি বলেন গ্রামে শান্তি সুবিচার নিশ্চিত করতে হলে গ্রাম আদালতের বিকল্প নেই।গ্রাম আদালতকে সক্রিয় ও গতিশীল করতে হাতিয়ায় সুখচর,চরকিং চরইশ্বরসহ ৩ টি ইউনিয়নের ৩৬ জন ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায় )প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে হাতিয়া উপজেলা প্রশাসন।স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে ইউ আর টি ৩ জন সদস্য প্রশিক্ষণ প্রদান করবেন। হাতিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। বাকি ৮ ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ আগামি ২৯ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা উন্নয়ন যেন তারা স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিচার দ্রুত নিষ্পওি এবং গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করে গ্রাম আদালতকে সক্ষম করে তোলা।

প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪-এর আলোকে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা বিষয়ে পরিষদ সদস্যদের অবহিত করা হয়।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের